পুলিশ মুক্তাঙ্গনে কাউকে জড়ো হতে দিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুক্তাঙ্গনে আজ মঙ্গলবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে কাউকে জড়ো হতে দিচ্ছে না বলে জানা গেছে।আজ বিকেল চারটায় এ বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল।জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গাবতলীসহ বিভিন্ন স্থান থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির শতাধিক কর্মী তিনটি বাসে করে মুক্তাঙ্গনে এলেও পুলিশ ওই বাস থেকে কাউকে নামতে দেয়নি। একপর্যায়ে পুলিশ ওই বাসগুলো ফেরত পাঠিয়ে দেয়। একইভাবে প্রেসক্লাবের সামনে থেকেও একটি বাস ফেরত পাঠিয়ে দেওয়া দেওয়া। বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকা ঘিরে রেখেছে এবং ওই সব এলাকায় পুলিশের একাধিক রায়ট কারও রয়েছে।আজ বিকেল পাঁচটায় মুক্তাঙ্গনে জামায়াতে ইসলামীরও বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। তবে পুলিশ তাদেরও সমাবেশ করতে দেবে না বলে জানা গেছে।ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আবদুল্লাহিল ওয়াসেল জানান, বিভিন্ন স্থান থেকে তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ মুক্তাঙ্গনে কোনো নেতা-কর্মীকে জড়ো হতে দিচ্ছেন না।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, পুলিশ আজ মুক্তাঙ্গনে কাউকে বিশৃঙ্খলা করতে দেবে না।