স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পুলিশ সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ সদস্যদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়া বা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হওয়া বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী।তাই পুলিশ সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।আজ বুধবার জাতীয় সংসদে নুরুল ইসলামের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশ ভারতের ফেরারি কোনো রাজনৈতিক নেতাকে সে দেশের হাতে সোপর্দ করেনি।শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে এক হাজার ১৪৬ জনের জন্য একজন পুলিশ আছে। প্রায় ১৬ কোটি জনসংখ্যার এ দেশে পুলিশের সংখ্যা ১৩ লাখ নয় হাজার ৫৪৬ জন।