পুলিশ সম্পর্কে ১০১ প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভপ্রকাশ: ২০১০বাংলাদেশের পুলিশব্যবস্থা নিয়ে এবং পুলিশি কার্যক্রম সম্পর্কে ১০১টি সাধারণ প্রশ্নোত্তর দিয়ে সাজানো হয়েছে এই প্রকাশনা। পুলিশ বাহিনীর কার্যক্রম কী, সাধারণ জনগণ কীভাবে পুলিশের কাছ থেকে সহায়তা পাবে, তাদের দায়িত্ব ও ক্ষমতা প্রভৃতি বিষয় এতে সন্নিবেশিত হয়েছে। বিশেষ করে থানায় জিডি করা, এজাহার করা, কেউ পুলিশের হাতে গ্রেপ্তার হলে করণীয়, ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ, পুলিশ অ্যাক্ট, আদালতে সাক্ষ্য, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, চার্জশিট প্রভৃতি বিষয়গুলো খুব সহজে প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রকাশনাটি সাধারণ পাঠকের পুলিশ সম্পর্কে নানা কৌতূহল ও প্রশ্নের সমাধান দেবে। তথ্যভিত্তিক এ প্রশ্নোত্তর নিয়ে এটি বাংলাদেশে পুলিশ সম্পর্কে প্রথম কোনো প্রকাশনা। প্রকাশনাটির সার্বিক পর্যালোচনা করেছেন সারা হোসেন ও জাকির হোসেন। অনুবাদ ও প্রাসঙ্গিকীকরণ করেছেন তাজুল ইসলাম ও মাজহারুল ইসলাম। উল্লেখ্য, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ, দিল্লি থেকে প্রকাশিত ১০১ থিংস ইউ ওয়ান্টেন্ড টু নো অ্যাবাউট দ্য পুলিশ বাট উই অয়ার টু অ্যাফরেইড টু আসক পুস্তিকা অবলম্বনে বইটি বাংলাদেশে সংস্করণ করা হয়েছে। কিন্তু বেশির ভাগ তথ্যই বাংলাদেশের আইন ও বাস্তবতার নিরিখে পুনর্লিখিত হয়েছে।