পুলিশই প্রাণনাশের মিথ্যা গল্প ফেঁদেছে: রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিতর্কিত লেখক সালমান রুশদি অভিযোগ করেছেন, জয়পুর সাহিত্য উৎসব থেকে তাঁকে দূরে রাখতে রাজস্থান পুলিশই মিথ্যা ষড়যন্ত্র ‘আবিষ্কার’ করেছে। আজ রোববার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন বলে আইএএনএস জানিয়েছে।জয়পুর সাহিত্য উৎসবে সালমান রুশদিকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। কিন্তু রাজস্থান পুলিশ জানায়, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা রুশদিকে হত্যা করতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রুশদি জানান, তিনি জয়পুর সাহিত্য উত্সবে যোগ দিচ্ছেন না। টুইটারে এই লেখক লিখেছেন, ‘আমি খবর নিয়ে জেনেছি, রুশদিকে দূরে রাখতেই রাজস্থান পুলিশ এই ষড়যন্ত্র আবিষ্কার করেছে। আমি বিশ্বাস করি, এটা ছিল মিথ্যা। আমি নির্মম আচরণের শিকার এবং খুবই ক্ষুব্ধ।’রুশদি দাবি করেন, ‘মহারাষ্ট্র ও রাজস্থানের গোয়েন্দা সূত্রে আমি জেনেছি যে জয়পুরে আমাকে আসতে না দেওয়ার জন্য তারা সম্ভবত ভাড়াটে সন্ত্রাসীর গল্প ফেঁদেছে।’ রুশদির এই অভিযোগের বিষয়ে রাজস্থান পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ দাবি করেছে, লেখকের প্রাণনাশের হুমকির বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল।