পুলিশকে চড়, মমতার ভাইপো গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জিকে।ভারতের গণমাধ্যম সূত্র জানায়, ট্রাফিক আইন ভঙ্গ করে ভুল পথে গাড়ি চালালে তাঁর গাড়ি আটক করে পুলিশ। এ সময় গাড়ি থেকে নেমে আকাশ ও তাঁর বন্ধুরা ওই পুলিশকে প্রথমে চড় মারেন এবং পরে মারধর করেন।ওই সময় আকাশকে আটক করা হলেও পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে শুরু হয় তুমুল হইচই। আকাশ ব্যানার্জির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে তৃণমূলের জোটের শরিক কংগ্রেস। আন্দোলনের মুখে পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে। এ ঘটনায় আকাশের দুই বন্ধু রীতেশ সিং ও অমিতেশ মিশ্রক্রেও আটক করে পুলিশ।পশ্চিমবঙ্গের ২৪ ঘণ্টা ডটকম জানায়, আকাশের বিরুদ্ধে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।