পুলিশকে ঝুঁকির মধ্যেই কাজ করতে হবে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশের পেশা ঝুঁকিপূর্ণ পেশা। এর মধ্যেই পুলিশকে কাজ করতে হবে। এভাবে কাজ করতে গিয়ে কেউ আহত হলে সেটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। তবে কাজ করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা হাতে গোনা বলে তিনি দাবি করেন।রাজধানীর গুলশানে ছিনতাইকারীদের গুলিতে মারাত্মক আহত পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানকে (২৮) আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে আইজিপি এ কথা বলেন।সকাল ১০টার দিকে হাসান মাহমুদ খন্দকার কনস্টেবল আসাদুজ্জামানকে দেখতে যান। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর গুলশান-১-এ শ্যুটিং ক্লাবের কাছে ছিনতাইকারীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান। তাঁর শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক তাঁকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।