পুলিশকে ভোট চুরিতে ব্যবহার করা হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘লাইনচ্যুত একটি আইন শৃঙ্খলা বাহিনীকে তিন বছরের মধ্যে লাইনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’আজ বৃহস্পতিবার রাজশাহীতে র‌্যাব-৫-এর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারগুলো পুলিশকে ভোট চুরির কাজে ব্যবহার করেছে। তাদের বিপথে পরিচালিত করা হয়েছে। পুলিশবাহিনীকে লাইনচ্যুত করে সামাজিক ব্যাধি তৈরি করা হয়েছে।শামসুল হক আরও বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। এটি নির্মূলে সমাজের সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।