পুলিশি অভিযোগের মুখে রাহুল গান্ধীর ঝটিকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের সাধারণ শ্রেণীতে চড়ে গোরাখপুর থেকে মুম্বাই যাওয়ার বিষয়টি আগে থেকে না জানানোয় আজ শুক্রবার ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদর দপ্তরে অভিযোগ করেছে উত্তর প্রদেশের পুলিশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী নিয়ম ভঙ্গ করেছেন—এ মর্মে অভিযোগনামা দাখিল করা হয়েছে বলে এসপিজি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে । উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব দীপক কুমার অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের নিরাপত্তা না নিয়ে রাহুল গান্ধীর ট্রেন ভ্রমণের ব্যাপারে পুলিশের নিরাপত্তাবিষয়ক অতিরিক্তি ডিজি রামেশ সেহগাল আজ একটি চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকারের কোনো পর্যায়েই সফর সম্পর্কিত তথ্যের আদান-প্রদান ছিল না বলেও জানান তিনি।পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক অতিরিক্ত ডিজি ব্রিজ লাল গতকাল জানিয়েছেন, ‘এসপিজির অতিরিক্ত নিরাপত্তাবাহিনী রাজ্য পুলিশকে রাহুল গান্ধীর সফরের বিষয়টি আগে থেকে অবহিত করেনি। আমরা শুধু জানি, তিনি গোরাখপুর রেলস্টেশনের লোকাল রেলে সফর করেছেন।’প্রসঙ্গত, ১৮ অক্টোবর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাহুল গান্ধী এ সফর করেছিলেন। রাহুল গান্ধী প্রবাসী, যুবক, বেকারসহ প্রত্যেক স্তরের আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে এ ঝটিকা সফর করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া