পুলিশি নির্যাতনে জাসাস নেতার হত্যা মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা আমিরুল ইসলামকে নির্যাতন করে হত্যার অভিযোগে শাহবাগ থানার তিন পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিয়েছেন বাদী মো. আবুল হোসেন। তিনি মৃত আমিরুল ইসলামের ভাই। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।মামলায় অভিযুক্ত পুলিশের তিন কর্মকর্তা হলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এবং উপপরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন ও আবদুর রশিদ।মামলার অভিযোগে বলা হয়, আমিরুলের সঙ্গে ওই তিন পুলিশ কর্মকর্তা ছাড়া অন্য নয় আসামির ব্যবসায়িক বিরোধ ছিল। গত ২৬ জানুয়ারি তাঁরা আমিরুলের নামে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাঁকে ২৮ জানুয়ারি গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়। আদালত আমিরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে শাহবাগ থানা হাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে। সেখানে ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরুল মারা যান।বাদী অভিযোগে আরও বলেন, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখা যায়, আমিরুলের কপালে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই পুলিশি নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে, এই অভিযোগে মামলাটি দায়ের করা হয়।