পুলিশি বাধায় জামায়াতের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় জাতীয় প্রেসক্লাবে ডাকা জামায়াতে ইসলামীর আলোচনা সভা পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় এ আলোচনা সভা হওয়ার কথা ছিল। আলোচনায় অংশ নিতে আসা জামায়াতের ২৮ জন কর্মীকে পুলিশ আটক করেছে।২০০৬ সালের ২৮ অক্টোবর পুরানা পল্টনে দলের ছয় নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এ আলোচনা সভার ডাক দেয় ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। দলটির দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে তাদের কর্মীদের হত্যা করে।আজকের এ আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ জোটের নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল।রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘কিছুদিন আগে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা থেকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের কাছে তথ্য আছে—এ আলোচনা সভা থেকে এমনটি হতে পারে। এ জন্য আগাম সতর্কতা হিসেবে কিছু সন্দেহভাজন লোকজনকে হেফাজতে নিয়েছি।’এদিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি সাঁজোয়া যানকে প্রেসক্লাবের সামনের রাস্তায় টহল দিতে দেখা গেছে।