পুলিশে ডিআইজি হলেন ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পর্যায়ের ২০ জন কর্মকর্তা উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-চলতি দায়িত্ব) অতিরিক্ত তিন কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, মো. আবদুল জলিল ও মিলি বিশ্বাস, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি (চলতি দায়িত্ব) মুহাম্মদ মাহবুব মুহসীন, অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি রৌশন আরা, অতিরিক্ত ডিআইজি মো. শামসুদ্দিন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) মীর শহীদুল ইসলাম, ডিআইজি (চলতি দায়িত্ব) মো. ইকবাল বাহার, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত মো. আবদুুল্লাহেল বাকী। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার (সিএমপি-চলতি দায়িত্ব) মো. শফিকুল ইসলাম, খুলনা মহানগর পুলিশের কমিশনার (কেএমপি) মো. সফিকুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার (চলতি দায়িত্ব) মো. ওবাইদুল্লাহ, খুলনা রেঞ্জের (ডিআইজি- চলতি দায়িত্ব) মেজবাহউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের (ডিআইজি-চলতি দায়িত্ব) মো. নওশের আলী, সিলেট রেঞ্জের (ডিআইজি-চলতি দায়িত্ব) মো. মকবুল হোসেন ভূঁইয়া, বরিশাল রেঞ্জের (ডিআইজি-চলতি দায়িত্ব) মো. আবদুর রহিম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ভানু লাল দাস ও হাইওয়ে রেঞ্জের (ডিআইজি-চলতি দায়িত্ব) মো. হুমায়ুন কবির।