পুলিশের ওপর আবারও শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ফাতেমা নাজ পেট্রল পাম্পের কাছে একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিবিরকর্মীরা। এ সময় পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ধাওয়া দেয়। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এএসআই) অবনী শংকর জানান, পুলিশের কাছে খবর ছিল, শিবির তাঁদের ওপর হামলা করতে পারে। এ কারণে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে বলেও তিনি জানান। উপপরিদর্শক দাবি করেন, যাত্রাবাড়ী থানার কাছে ওই এলাকায় আগে থেকেই কমপক্ষে ৫০ জন পুলিশ মোতায়েন ছিল। তাই শিবিরের মিছিল থেকে অতর্কিতে ইটপাটকেল ছোড়ার পরই পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জানমালের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।