পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া ও পরবর্তী সময়ে পুলিশের তদন্ত কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে উত্ত্যক্তের অভিযোগে একই ইউনিয়নের সাহাদাত গাজী (২২) ও মামুন গাইন (২৮) নামে দুই ব্যক্তিকে চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মৈশাদী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে আটকে দুই যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি তার মা থানায় জানালে পুলিশ শুক্রবার ওই দুই ব্যক্তিকে আটক করে। তিনি আরও বলেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফরকে তদন্ত কাজে বাধা এবং থানায় লোকজন নিয়ে এসে হট্টগোল করায় শুক্রবার রাত ১০টায় আটক করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন বলেন, নারী নির্যাতন মামলায় ওই চেয়ারম্যানকে আসামি করে আজ শনিবার কোর্টে চালান দেওয়া হবে।