পুলিশের গুলিতে নিহত: ঘটনা তদন্তে দুটি কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপি গণমিছিল বের করার চেষ্টার সময় পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এই তথ্য জানান।সরকারকে বেকায়দায় ফেলার জন্য কেউ উসকানি দিয়ে এমনটা করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, স্বাধীনভাবে তদন্ত করলে সত্য উদ্ঘাটিত হবে। তিনি জানান, গণমিছিলকারীদের হামলায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আইজিপিকে তিন তারকা জেনারেলের সমান পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন। আইজিপি হাসান মাহমুদ খন্দকার পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং এর পরে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।