পুলিশের ধাওয়ায় হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পশ্চিম পাশের কদম ফোয়ারা এলাকায় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হিযবুত তাহরীরের কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাতকে (২১) আটক করে। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম আলী প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শাহাদাত থানায় আছেন।