পুলিশের নিষেধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামে কর্তব্যরত পুলিশের কালো রোদচশমা পরা, অনলাইনে চ্যাটিং, ধূমপান, এমনকি দুই হাত পকেটে পুরে হাঁটার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় বই পড়া, কর্তব্যসংশ্লিষ্ট নয় এমন বিষয় নিয়ে ফোনে কথা বলা, মদ পান করা এবং ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান থেকে খাবার কিনে খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে বলে জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত তোই ত্রে পত্রিকা। তারা বলেছে, পুলিশের আচরণের উন্নতি ঘটাতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি