পুলিশের প্রথম প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। তখন যাঁরা যেভাবেপারেন প্রতিরোধ গড়ে তোলেন। বাঙালি সেনা কর্মকর্তা, ইপিআর, পুলিশ ও ছাত্র-জনতা প্রতিরোধেঅংশ নেন। সেদিন রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত সাহসীপ্রতিরোধ অনন্য ইতিহাস হয়ে রয়েছে। পুলিশ বাহিনীর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কথা বলেএই প্রতিবেদন তৈরি করেছেন মিজানুর রহমান খানএকাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। তখন যাঁরা যেভাবেপারেন প্রতিরোধ গড়ে তোলেন। বাঙালি সেনা কর্মকর্তা, ইপিআর, পুলিশ ও ছাত্র-জনতা প্রতিরোধেঅংশ নেন। সেদিন রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত সাহসীপ্রতিরোধ অনন্য ইতিহাস হয়ে রয়েছে। পুলিশ বাহিনীর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কথা বলেএই প্রতিবেদন তৈরি করেছেন মিজানুর রহমান খানএকাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে রাজারবাগে পুলিশ বাহিনী গড়ে তুলেছিল সংগঠিত সশস্ত্র প্রতিরোধ। সেই রাতে যাঁরা প্রতিরোধে অংশ নিয়েছিলেন, তাঁদের প্রায় ২৫ জন বেঁচে আছেন। এই বীর সেনানীদের ১৩ জনের মুখোমুখি হয়েছে প্রথম আলো। এবার স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে পুলিশ পেয়েছে ‘স্বাধীনতা পদক’।প্রতিরোধে অংশ নেওয়া পুলিশ বাহিনীর সদস্যরা প্রথম আলোকে বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে তাঁরা মনেপ্রাণে অসহযোগ আন্দোলনে ছিলেন। ২৫ মার্চ রাত পৌনে ১২টায় হামলা শুরু হয়। সেই রাতের বীরত্বগাথার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়টি ছিল দুটি অস্ত্রাগার লুট করা। ওই সময় কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক আইজিপি) এএসএম শাহজাহান অস্ত্রাগার লুটের বিষয়টি গতকাল নিশ্চিত করেন। তিনি অনুমতি দিয়েছিলেন কি না, জানতে চাইলে বলেন, ‘সেই রাতে অনুমতি দেওয়া বা না দেওয়ার ব্যাপার ছিল না। প্রতিরোধ প্রস্তুতি ঘটেছিল স্বতঃস্ফূর্তভাবে।’ অস্ত্রাগারে থ্রি নট থ্রি রাইফেল আর ছিল মার্ক ফোর রাইফেল। তবে থ্রি নট থ্রি রাইফেল বেশি ছিল। প্রায় প্রত্যেকেই একটি করে বন্দুক ও ২০টি করে গুলি নিয়েছেন। কেউ বেশি বা কমও নিয়েছেন। প্রথম পর্যায়ে তাঁদের প্রতিরোধ কিছুটা টিকেছিল। পরে তা ভেঙে যায়। কারণ, তাঁদের বিরুদ্ধে মেশিনগান ও কামানের মতো ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল।সরকারিভাবে প্রকাশিত মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা গ্রন্থের লেখক মেজর (অব.) এ এস এম সামছুল আরেফিন বলেন, ‘শুরুতে দেশে যেখানে যে-ই প্রতিরোধ গড়ে তুলেছেন, আমরা তাঁদেরই প্রথম প্রতিরোধের সৈনিক হিসেবে চিহ্নিত করতে পারি। এখানে বাঙালি সেনা, ইপিআর, পুলিশ ও ছাত্র-জনতা অংশ নিয়েছেন। তাঁরা সবাই এই জাতির বীর সৈনিক। ২৫ মার্চ প্রতিরোধের প্রথম প্রহরে পিলখানায় পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় অংশ থাকার কারণে সেখানে প্রতিরোধ গড়ে ওঠেনি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আমরা দেখেছি।’ওয়্যারলেসে খবর ছড়িয়ে গেল: নেত্রকোনার বাট্টা গ্রামের মো. শাহজাহান মিয়া ১৬ মার্চ (২০১১) রাজারবাগে শনাক্ত করেন একটি ঐতিহাসিক ওয়্যারলেস যন্ত্র। মার্কিন হেলিকপ্টার্স কোম্পানির নির্মিত যন্ত্রটি অনাদরে পড়ে ছিল। তিনি ছিলেন রাজারবাগ ওয়্যারলেস স্টেশনের দায়িত্বে। তেজগাঁও টহল থেকে বার্তা আসে। অন্তত ৩৭টি ট্রাকবোঝাই পাকিস্তানি সেনা ঢাকা শহরের দিকে আসছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি কারও অনুমতি নিইনি। মুহূর্তেই তা সারা দেশে পৌঁছে দিই। আমি বার্তা পাঠিয়ে পূর্ব পাকিস্তানের সব স্টেশনে বলেছি, “আমরা ইতিমধ্যেই পাক আর্মি দ্বারা আক্রান্ত হয়েছি। আপনারা নিজদের রক্ষা করুন। ওভার”।’শাহজাহান মিয়া বলেন, ‘আমি ছিলাম ২০৬ নম্বর নিউ সার্কুলার রোডে। সেখানে ওয়্যারলেসের ট্রেনিং সেন্টার ও আবাসস্থল ছিল। সংখ্যায় আমরা ছিলাম ৩৫-৪০ জন। ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম মোস্তফার ছোট ছেলে এসেছিলেন। তিনি হামলার খবর দিলেন। এ খবর পেয়ে আমরা ইউনিফর্ম পরে পুলিশ লাইনে যাই। ঊনসত্তর সালের আগে পূর্ব পাকিস্তানে ওয়্যারলেস ছিল না। একাত্তরের মার্চে মহকুমাগুলো ওয়্যারলেসের আওতায় আসে।’ প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চারতলা ভবনের ছাদে অবস্থান নিই, ২০ রাউন্ড গুলি ব্যবহার করেছি। আমরা পাঁচজন পানির ট্যাংকের পাশের ভবনের ছাদে পজিশন নিয়েছিলাম।’তেজগাঁ টহল থেকে কে বার্তাটি প্রথম পাঠিয়েছিল তিনি তা স্মরণ করতে পারেন না। তবে তাঁর ধারণা, আমিরুল ইসলাম অথবা খবিরুল ইসলাম হতে পারেন। তাঁদের কোড ছিল চার্লি সেভেন। রাত সাড়ে ১১টার দিকে বার্তাটি আসে। তাঁরা আটকা পড়লেন। তিনি বলেন, ‘২৬ মার্চ ভোরে পাকসেনারা ছাদে উঠল। হাত উঁচু করলাম। মাথার ওপর দিয়ে মেশিনগানের গুলি বেরিয়ে গেল। জিপে ফিট করা মেশিনগান থেকে তখনো গুলিবর্ষণ চলছে। আমাদের মাথার ওপর দিয়েও তপ্তসিসা ছুটে গেল। নিচে নামানো হলো। হকিস্টিক দিয়ে পেটাতে শুরু করল আমাদের। ক্রলিং করাল কংক্রিটে। বুট দিয়ে লাথি মারল। নাক-মুখ দিয়ে রক্ত ঝরল। অজ্ঞান হয়ে পড়েছিলাম। ২৮ মার্চ ছাড়া পাই।’উল্লেখ্য, শাহজাহান মিয়াই প্রথম এই ওয়্যারলেস সেটের মাধ্যমে খবর ছড়িয়ে দেন যে ৩৭টি ট্যাংক সেনানিবাস থেকে শহরের উদ্দেশে বেরিয়ে পড়েছে।কনস্টেবল জয়নাল আবেদিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া গ্রামে। তিনি বলেন, ‘ওই দিন আমার ডিউটি ছিল না। অস্ত্রাগার থেকে আমিও একটি রাইফেল ও প্রায় ১০০ রাউন্ড গুলি নিয়েছি। আমি ছিলাম ছাদের ওপরে। সেখান থেকে ১০-১৫ রাউন্ড গুলি করেছি। তখন রাত আনুমানিক ১২টা। এরপর ওই ছাদেই অস্ত্র রেখে পালিয়ে যাই।’কনস্টেবল শেখ আকরামুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে। ৬৩ বছর বয়স্ক আকরামুজ্জামান বলেন, ‘আমি ডি কোম্পানিতে ছিলাম। আমার হাতে রাইফেল ও ৫০ রাউন্ড গুলি ছিল। শত্রুর অবস্থানে গুলি ছুড়েছিলাম। আমাদের একটু আত্মতৃপ্তি ছিল, কারণ আমরা পাল্টা আক্রমণ চালানোর পর শত্রুরা পিছু হটেছিল। কিন্তু এরপর তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বাঁ হাতের আঙুলে আমার গুলি লেগেছিল, সেই আঙুল আজও বাঁকা হয়ে আছে। তারকাঁটা ক্রল করে পুলিশ লাইন ত্যাগ করি।’জয়নাল আবেদিন মোল্লার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে। তিনি বলেন, ‘আমি ছিলাম প্রভিন্সিয়াল রিজার্ভ ফোর্সে (পিআরএফ)। ওই দিন আমার ডিউটি ছিল না। বিকেল পাঁচটার মধ্যে বুঝতে পারি, শহরের অবস্থা অন্য রকম। অস্ত্রাগার থেকে রাইফেল নিলাম রাত ১০টার পর। ২০ রাউন্ড গুলি নিয়েছি, আমার মনে আছে দু-তিন হাত পরপর আমরা পুরো রাজারবাগ পুলিশ লাইন ঘিরে ফেলেছিলাম। আমি ছিলাম ২ নম্বর ব্যারাকের পাশে। এখন সেখানে ভবন উঠেছে।’যেভাবে বেঁচে গেলেন: আ. মালেক খানের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খিরাকাঠি গ্রামে। বয়স ৬৬। তিনি বলেন, ‘আমার বয়স তখন ২২-২৩। কনস্টেবল হিসেবে ঢুকেছি, বিয়ে করিনি। রাজারবাগে ৬ নম্বর ব্যারাকে থাকতাম। ২৫ মার্চে রাইফেল হাতে পজিশন নিলাম। ৩০ জনের একটা প্লাটুন ছিল, নাম ছিল রাইট প্লাটুন। আমরা অবশ্য গুলি ছুড়িনি। খোলা মাঠের মধ্যে ছিলাম। তাই আমরা গুলিবর্ষণের ঝুঁকি নিইনি। আমার সঙ্গে নলছিটির নান্দিকাঠির নাসির তালুকদারও ছিলেন। আমরা একপর্যায়ে হাতিয়ারগুলো মাঠেই রেখে দিয়ে পালিয়ে আসি।’মোহাম্মদ কাঞ্চন আলী মিয়ার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরের কেশবকাঠি গ্রামে। মুন্সিগঞ্জ জেলার ডিটেক্টিভ ব্রাঞ্চ থেকে ২০০৩ সালে এসআই হিসেবে অবসর নেন। তিনি বললেন, ‘আমি ছিলাম লিটারেট কনস্টেবল। দিনে ডিউটি করতাম পলওয়েলে, রাত কাটাতাম রাজারবাগে। ওই দিন পুলিশ লাইনসহ আশপাশের এলাকার পরিবেশ ছিল থমথমে। রাত নয়টার দিকে অস্ত্র নিই, ২০ রাউন্ড গুলি। বর্তমানে যেখানে শহীদ মিনার, সেখানে আমি পজিশন নিয়েছিলাম। হামলার আগে ব্ল্যাকআউট হয়। আমার ২০ রাউন্ড গুলি ৩০-৪০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এরপর অস্ত্র নিয়ে তারকাঁটার বেড়া ভেদ করে বেরিয়ে আসি। ভোররাতের দিকে এক উকিলের বাড়িতে অস্ত্র রেখে গিয়েছিলাম।’কনস্টেবল আবু সামা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তবে তিনি ২৫ মার্চ আহত হননি। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পীরপুর গ্রামে। আবু সামা বলেন, ‘আমার ডিউটি ছিল অস্ত্রাগারে। আমরা হামলার আশঙ্কা করেছিলাম। আমি এক থেকে দেড় শ গুলি ছুড়েছিলাম। একেবারে শুরু থেকে ভোররাত পর্যন্ত। একপর্যায়ে সুবেদার বদরুদ্দিন খান বললেন, গুলি ছুড়ে আর লাভ নেই। পালাতে হবে। তবে তিনটার আগে পালাইনি। তারা আমাদের ধরতে পারেনি।’ সামরিক শক্তি সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। তবে কাপুরুষ হতে চাননি। গুলিবিদ্ধ হন ২৭ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। যুদ্ধাহতের ভাতা তিনি পাননি। ১৭ মার্চ রাজারবাগে পুলিশ কমিশনার দপ্তরের নিচে এই প্রতিবেদকের সামনেই তিনি এর বিবরণ দিচ্ছিলেন। তিনি একজন প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাঁর পরিচয়পত্র যে খাঁটি, তা তিনি জোর দিয়েই বলছিলেন। এ সময় পুলিশের উপকমিশনার হাবিবুর রহমানের কাছে তিনি তাঁর বৃত্তান্ত প্রকাশ করেন। পুলিশ কমিশনার তাৎক্ষণিক টেলিফোন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদকে। গতকাল যোগাযোগ করা হলে আবু সামা বলেন, ‘বুকের রক্ত দিয়েছি। গুলিটি বুকের ডান পাশে লাগে। মরে যেতে পারতাম। বেঁচে আছি বলে ভাতা দাবি করি। ২০০৩ সাল থেকে এ জন্য দ্বারে দ্বারে ঘুরছি।’আবুল ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বমীদ গ্রামে। তিনি বলেন, ‘ওই দিন আমি রাজারবাগে ছিলাম। অস্ত্রাগার থেকে রাইফেল নিলাম। ২০ রাউন্ড গুলি নিয়েছি। পজিশন নিয়েছিলাম গেটের কাছে। এক জায়গায় ২০-২৫ জন ছিলাম। আমরা পাল্টা গুলি ছুড়েছিলাম। তবে ব্যারাকে আগুন দেওয়ার পর আর নিরাপদ ভাবিনি। হাতিয়ার ফেলে চামেলীবাগ দিয়ে চলে গেলাম।’এ আলী খানের গ্রামের বাড়ি জামালপুরের চিকাজানি গ্রামে। তিনি আগড়তলা ষড়যন্ত্র মামলা কাছ থেকে দেখেছেন। কারণ, তখন সেই আদালতে তাঁর ডিউটি ছিল। ‘তখন রাত পৌনে ১২টা হবে। একটি লাল মোটরসাইকেলে এক যুবক আসেন। আমি ছিলাম গেটের কাছে। সামনে এসে বললেন বঙ্গবন্ধুর নির্দেশ, রাজারবাগ পুলিশ লাইন প্রতিরোধ করে শত্রুর মোকাবিলা করতে হবে। তখন বিদ্যুৎ ছিল না। আমি তাঁর পরিচয় জানতে চাইলাম। তবে আমার মধ্যে সেদিন এ কথায় প্রতিক্রিয়া হয়েছিল। ওই যুবক চলে যেতেই আমি ম্যাগজিন গার্ড বলে চিৎকার শুরু করি। ১১টা ৩৫ মিনিটে আমি পাগলাঘণ্টা বাজাই। রেললাইনের পাত ঝোলানো থাকত, সেটা পেটালাম। এর পরপরই সবাই অস্ত্রাগারে আসে, চারটি তালা ঝুলছিল। প্রথমটি গুলি করে ভাঙা হয়। আমি ১০০ রাউন্ড গুলি নিয়েছিলাম। ওয়ার্কশপ গ্যারেজে পজিশন নিই। পরে যাই ২ নম্বর গেটে পুকুরপাড়ে। রাত আড়াইটা-তিনটার দিকে ১২ রাউন্ড গুলি ছুড়েছিলাম। রাইফেল হাতে পুলিশ লাইন ত্যাগ করি। রাইফেলটি হাসপাতালের বেডে রেখে গিয়েছিলাম।’আবদুস সোবহানের বাড়ি কুমিল্লা জেলা সদরের লতসর গ্রামে। তিনি বলেন, ‘আমি ও আরও তিনজন চারটি রাইফেল নিয়েছিলাম। আমরা বর্তমান ১ নম্বর গেটের কাছে অবস্থান নিই। সেখানে একটি বাসভবন ছিল। আমরা দোতলায় উঠি। আমি ৩০ রাউন্ড গুলি নিয়েছিলাম। পুরোটাই খরচ হয়। তবে আমরা আটকা পড়ি। কারণ যারা পালাতে পেরেছে তা তিনটার আগে। এরপর কেউ সরতে পারেনি। আমরাও ধরা পড়ি। রাইফেলের বাঁট ও হকিস্টিক দিয়ে আমাদের নির্দয়ভাবে পেটানো হয়। এদিন জাহাঙ্গীর ও সালাম গেটে শহীদ হন। জামাল খান ও বদরুদ্দিন খান অবাঙালি ছিলেন। কিন্তু বাঙালিদের প্রতি তাঁদের মমতা ছিল। সে কারণে তাঁরা শহীদ জাহাঙ্গীর ও সালামকে পুলিশ লাইনের ভেতরেই যথাযোগ্য মর্যাদায় দাফন দেন। ২৮ তারিখে আমরা মুক্তি পাই।’কনস্টেবল বাবর আলীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামে। তিনি বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে সাড়ে তিনটার মধ্যে আমি ৩৮ রাউন্ড গুলি করেছিলাম। দুজন ছিলাম চারতলার ছাদে। এরপর পাইপ বেয়ে নেমে আসি। নামতে গিয়ে আহত হই। ছাদ থেকে রাইফেল নিয়ে নেমেছিলাম। কিন্তু পরে রাইফেল ও ২ রাউন্ড গুলি ফেলে আসি। আমি ৪০ রাউন্ড গুলি নিয়েছিলাম।’আবুল কালামের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার সালেপুর গ্রামে। তিনি বলেন, আমি ছিলাম স্পেশাল আর্ম ফোর্স (এসএএফ) পুলিশ লাইনে। আমার হাতে আগে থেকেই একটি রাইফেল ও ২০ রাউন্ড গুলি বরাদ্দ ছিল। আমি ঘুমন্ত ছিলাম। গুলির শব্দে জেগে উঠি। ১০ নম্বর ব্যারাকে ৩ নম্বর বেডে খাটের নিচে পজিশন নিই। জানালা দিয়ে সাত-আট রাউন্ড গুলি করেছিলাম। রাত দুইটায় ব্যারাক যখন জ্বলছে তখন চামেলীবাগ দিয়ে পালিয়ে যাই। আমি নামার সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলাম। তখনকার মিনারা হোটেলের এক কর্মী আমাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল।’সাহেব আলী মোল্লা বলেন, ‘১৯৬৩ সালে আমি পুলিশ বাহিনীতে যোগ দিই। সারদায় প্রশিক্ষণ নিয়েছি। ১৯৬৭-এর ডিসেম্বরে রাজারবাগে ছিলাম। ২৫ মার্চ আমার ডিউটি ছিল গুলিস্তানে। সন্ধ্যায় অস্ত্র জমা দিয়েছিলাম। পাগলাঘণ্টা বাজল। আমি রাইফেল ও ২০ রাউন্ড গুলি নিয়েছিলাম। রিজার্ভ অফিসের ছাদে অবস্থান নিই, কমান্ডার ছিল আতাউর রহমান। আমি ছাদ থেকে ১৫ রাউন্ড গুলি করেছিলাম। এরপর হাবিলদার বললেন, ছাদ থেকে নামতে হবে। এরপর রাজারবাগসংলগ্ন এক গ্যারেজে রাত কাটালাম। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের চর সুকতাইল গ্রামে।