পুলিশের মহাপরিদর্শক পদে হাসান মাহমুদ খন্দকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারকে পুলিশের মহাপরিদর্শক পদে নিযোগ দেওয়া হয়েছে। আর রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমানকে র্যাবের মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আর বর্তমান আইজি নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে সার সংক্ষেপ পাঠানো হয়েছে।