পুলিশের সঙ্গে হিজবুত তাহরীরের সংঘর্ষ, আটক ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হন। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষ হয়। পুলিশ ও র‌্যাব এ সময় হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ৩৯ জনকে আটক করে। ডেইলি স্টার অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।পুলিশ জানায়, আজ দুপুরের দিকে হিজবুত তাহরীরের অর্ধশত কর্মী প্রেসক্লাবের উল্টো দিকের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিল্ডিংয়ের সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিলটি করতে বাধা দেয় এবং লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোমা রানি সাহা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করে। র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক ক্যাপ্টেন অভিষেক আহমেদ জানান, র‌্যাব ঘটনাস্থল থেকে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ৩২ জনকে গ্রেপ্তার করেছে।