পুষিয়ে নিতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আট শতাধিক শিক্ষার্থী গতকাল সোমবার থেকে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের শ্রেণীকক্ষে পাঠ নিচ্ছে। তাড়াইলের একমাত্র কলেজ তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এবার পরীক্ষাকেন্দ্র করা হয়েছে তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয়ে। এ কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখা পুষিয়ে নিতে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে ক্লাস করছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফা বলেন, পরীক্ষা চলবে ৫১ দিন। তাই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত যাতে না হয়, সে চিন্তা করেই তাঁর কলেজের শ্রেণীকক্ষে তাদের পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি