পুষ্টি ছড়া
১.কথাগুলো মনে রেখো লাগবে অনেক কাজেনবজাতক জন্ম নেয়ার এক ঘণ্টার মাঝে—আর কিছু না আর কিছু না, শালদুধটাই খাবেতবেই শিশুর বৃদ্ধি, বিকাশ সঠিক গতি পাবে।সব মায়েরা তার শিশুটির ভালোর কথাই ভাবে।চিনির পানি, মিছরি, মধু, তেল কিংবা পানিজেনে রেখো, এসব শিশুর স্বাস্থ্য করে হানি।জন্মের পর শালদুধটাই শিশুর প্রথম টিকাতোমার আমার জানা কথাই জানায় নির্দেশিকা।২.আজ যে শিশু কোলে কোলে, তুলতুলে আর খুদেতার বৃদ্ধি, বুদ্ধি বিকাশ কেবল মায়ের দুধে।মায়ের দুধই পুষ্টি জোগায়, ঠেকায় নানান রোগমায়ের দুধের সাথে শিশুর গভীর যোগাযোগ।সবার জানা কথাগুলোই বলছি শোনো আবারশিশুর ছ’মাস পর্যন্ত মায়ের দুধই খাবার।৩.ছ’মাস বয়স পূর্ণ হলে—মায়ের দুধের সাথেঘরে-তৈরি বাড়তি খাবার রেখো তালিকাতে।সবই আছে হাতের কাছে, নেই প্রয়োজন ভাবারমাছ, মাংস, ডিম, কলিজা, তেলে ভাজা খাবার।আস্থা রাখো শাক-সবজি, ঘন ডাল ও ফলেশিশুর ভালোর জন্য সকল ডাক্তাররা বলে—নেই মঙ্গল বৃহস্পতি, নেই শনি নেই বুধকোনোদিনই শিশুর জন্য নয় কৌটার দুধ।