পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা ৩ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকেশ্বরী মন্দিরসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে দুঃসাহসিক চুরি ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি রাজধানীর মুক্তাঙ্গনে বিকেল তিনটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।প্রতিবাদ সভা শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকাস্থ কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ কর্মসূচি নেওয়া হয়। পরিষদের সভাকক্ষে আজ শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী।সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ অন্যান্যের উপস্থিতিতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।—বাসস