পূজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ১ অক্টোবর শহরের টেম্পল রোডের সনাতন ধর্ম মন্দিরে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভাপতি স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অমৃতলাল শাহা। বিশেষ অতিথি ছিলেন চপল সাহা। আরও উপস্থিত ছিলেন প্রণব ঘোষ, দীপু রায়, রাজকুমার বিহারি, কালাচাঁদ সাহা, উজ্জ্বল কুমার সরকার, বিজয় পান্ডে ও চন্দন কুমার পোদ্দার।