পূজা ভাটের সুনামি আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার ২৮টি দেশের সব সাধারণ মানুষের মতোই সুনামির ভয় পেয়ে বসেছিল বলিউডের অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট ও অভিনেতা ডিনো মোরিয়াকে। ১১ এপ্রিল ইন্দোনেশিয়ার ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশসহ ২৭টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, সুনামি সতর্কতা জারির সময় পূজা ভাট ও ডিনো মোরিয়া ‘জিসম ২’ ছবির স্থান নির্বাচনের জন্য থাইল্যান্ডের ফুকেটের রাস্তায় বেরিয়েছিলেন। সুনামি ধেয়ে আসতে পারে এমন খবরে ঘাবড়ে যান দুজনই এবং তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ে চলে যান। ভয় পাওয়ার কথা এক টুইটেও জানিয়েছেন পূজা ভাট। পরে সুনামি সতর্কতা তুলে নেওয়ার ঘোষণা জানতে পেরে অবশেষে হাঁফ ছাড়েন পূজা ও ডিনো মরিয়া। এরপর আরেকটি টুইটার বার্তায় যাঁরা তাঁদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পূজা। ডিনো মোরিয়াও তাঁর টুইটেও সুনামি ভয় কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন।