পূজার নাটকে জয়া ও দিনার
বৈশাখী টেলিভিশনে পূজা উপলক্ষে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কয়েকটি নীল রং পেন্সিল’। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও ইন্তেখাব দিনার।নাটকের গল্পে দেখা যায়, জয়িতা নিঃসঙ্গ। সারা দিন বাসায় একা একাই দিন কাটে তাঁর। স্বামী উদয়ের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্বটাও অনেক বেশি। এক দুপুরে হঠাত্ জয়িতার বাসায় আসেন এক বৃদ্ধ। তিনি নিজেকে জয়িতার দাদার বাবা হিসেবে পরিচয় দেন। অথচ জয়িতা জানেন তিনি বহু আগেই মারা গেছেন। প্রথমে বিষয়টি জয়িতা পাত্তা না দিলেও আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে শুরু করে। দেখা যায় ভদ্রলোক জয়িতা সম্পর্কে সবকিছুই জানে। একপর্যায়ে জানা যায় জয়িতার স্বামী মানসিকভাবে খুবই বিপর্যস্ত এবং সে আত্মহত্যা করতে চলছে। কাহিনির এ পর্যায়ে বৃদ্ধ ওঁদেরকে একটা গুপ্তধনের সন্ধান দেন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কয়েকটি নীল রং পেন্সিল নাটক। নাটকটিতে জয়িতা চরিত্র জয়া আহসান ও উদয় চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আর জয়িতার বাবার দাদা চরিত্রে আছেন রওনক হাসান।কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকে অভিনয় করেছেন জয়া আহসান, ইন্তেখাব দিনার, রওনক হাসান, তন্ময় প্রমুখ। কয়েকটি নীল রং পেন্সিল নাটকটি কাল রাত আটটা ৪৫ মিনিটে দেখানো হবে বৈশাখী টেলিভিশনে।