পূজায় ফেরদৌসের পোয়াবারো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কলকাতার ছবিতে অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত ফেরদৌস। পূজার সময় নিশ্চয়ই অভিনয় থেকে কিছু দিনের ছুটি পাবেন—এমনটাই আশা করছিলেন ঢাকায় তাঁর স্ত্রী আর সন্তানেরা। কিন্তু না! জানা গেছে, এবার দুর্গাপূজা উপলক্ষে নাকি তাঁর ব্যস্ততা বেড়ে গেছে কয়েক গুণ। পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান। টালিগঞ্জের তারকারা এই সময় প্রতিদিনই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন। এই তালিকায় আছেন ফেরদৌসও। আর তাঁর সঙ্গে টালিগঞ্জের আরেক তারকা ঋতুপর্ণা। দুজন একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আর একে ফেরদৌসের জন্য পোয়াবারো না বলে উপায় আছে!