পূরণ করতে পারব না এমন স্বপ্নের কথা বলব না: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আর কোনো নতুন স্বপ্ন দেখাতে চাই না। পূরণ করতে পারব না—এমন স্বপ্নের কথা বলব না।’আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি-ঢাকার উদ্যোগে আয়োজিত ‘খুলনা বিভাগের যোগাযোগব্যবস্থা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, মন্ত্রীদের শুধু অফিসের কাজ করলেই হবে না। অফিসের বাইরেও কাজ করতে হবে। তিনি বলেন, ‘যেটুকু আশা দিয়েছি, সেটুকু বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে লড়ে যাব।’ তিনি বলেন, নির্বাচন এলেই জনগণের সামনে অসংখ্য ওয়াদা দিয়ে ক্ষমতায় এসে সব ভুলে যাওয়া অন্যায়, অপরাধ।যোগাযোগমন্ত্রী আগামী এক বছরের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সময়ের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি রাজধানী ঢাকার যানজট নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব ও কলামিস্ট খন্দকার রাশেদুল হক, খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত আলী, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সদস্যসচিব বি এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফি, প্রবীণ সাংবাদিক আবু বকর ও সংগঠনের সদস্য মুরসালিন নোমানী বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সবুজ। বাসস।