পূর্ণ চন্দ্রগ্রহণ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা ৩১ মিনিট ৪৮ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে রাত ১১টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বের হয়ে আসবে। সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট ২৪ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে রাত ১০টা ১৮ মিনিট ১৮ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই দিন রাত আটটা পাঁচ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে রাত আটটা ৫৮ মিনিটে শেষ হবে। রাত আটটা ৩১ মিনিট ৪৮ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে এক দশমিক ১১০। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে।অনুসন্ধিত্সু চক্র পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য প্রস্তুতি নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র-সংলগ্ন মাঠে কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে শনিবার বিকেল সাড়ে পাঁচটায়। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ক্যাম্পটি চলবে। ক্যাম্পটি সবার জন্য উন্মুক্ত বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।