পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হলেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই এ প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান অ্যালেন গোল্ডস্টেইনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির বিষয়ে দুদক পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই কেবল পদ্মা সেতু প্রকল্পে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ ধরনের তদন্তে সহায়তার জন্য দুদককে অনেক তথ্য-প্রমাণ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী প্যানেলের বিশেষজ্ঞরা তাঁদের প্রথম সফরের সময় প্রাপ্ত তথ্য-প্রমাণ ও বাংলাদেশের আইনের আলোকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য দুদককে উত্সাহিত করেছেন। গত সপ্তাহে বাংলাদেশে তাদের দ্বিতীয় সফরের সময় ওই প্যানেল বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেছে এবং তদন্তের ক্ষেত্র নির্ধারণে প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুসরণের জন্য আবারও দুদককে উত্সাহিত করেছে। দুদক যখন তাদের পর্যালোচনা শেষ করবে এবং তদন্তের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তখন প্যানেল একটি বিবৃতি দেবে।