পূর্ণিমাও চলে গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র বাঘ পূর্ণিমা আজ মঙ্গলবার সকালে খাঁচার ভেতর মারা গেছে। ১৯ বছর বয়স্ক এই বাঘিনী কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিল বলে জানা গেছে।২০০৩ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে পূর্ণিমাকে আনা হয়েছিল চট্টগ্রামের ফয়’স লেক চিড়িয়াখানায়। তার সঙ্গী বাঘ চন্দ্র ২০০৬ সালে মারা গেছে।পূর্ণিমার মৃত্যু সম্পর্কে চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মনজুর মোরশেদ বলেন, ‘ক্যানসারে ভুগছিল পূর্ণিমা। চিকিত্সার কারণেই এটি এত দিন বেঁচেছিল।’বেলা আড়াইটায় পূর্ণিমার ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। পূর্ণিমার মৃত্যুতে চট্টগ্রামের এই চিড়িয়াখানায় আর কোনো বাঘ রইল না।