পূর্ব আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব আফগানিস্তানে আজ শনিবার পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় চার ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। খবর রয়টার্স। মোটরসাইকেল আরোহী দুই আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।প্রথম আত্মঘাতী ব্যক্তি লাগমান প্রদেশের আলীসেন জেলার একটি পুলিশ চেকপোস্টের তল্লাশিকেন্দ্রে হামলা চালায়। অপর আত্মঘাতী হামলাকারী ওই তল্লাশিকেন্দ্র থেকে বেশ কয়েক মিটার দূরে বোমার বিস্ফোরণ ঘটায়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘটনার দায় স্বীকার করে বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল আফগান পুলিশ ও গোয়েন্দা বাহিনী।