পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তারক্ষীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত
পূর্ব জেরুজালেমের সিলনে গতকাল মঙ্গলবার ইসরায়েলের একজন নিরাপত্তারক্ষীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় অধিবাসী ও ইসরায়েলি পুলিশ এ কথা জানিয়েছে।এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমের সিলন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নিরাপত্তারক্ষী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় কতিপয় ফিলিস্তিনি তাঁর গাড়িটি অবরোধ করে এবং পাথর নিক্ষেপ করতে থাকে। তখন ওই নিরাপত্তারক্ষী গুলি চালালে ৩২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত এবং আরও দুজন আহত হয়।স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, ওই ইসরায়েলি নিরাপত্তারক্ষী সিলনের একটি ছোট ইহুদি বসতিতে দায়িত্ব পালন করছিলেন।ইসরায়েলিরা ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে সেখানে ইহুদি বসতি গড়ে তোলে। বর্তমানে ইহুদি বসতিসহ নানা ইস্যুতে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে শান্তি আলোচনা চলছে।—রয়টার্স