পূর্ব নাখালপাড়াতেও একটি ভবন হেলে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। পূর্ব নাখালপাড়ার ৫২৭/১ নম্বর ভবনটি আজ বিকেল সাড়ে চারটার দিকে হেলে পাশের নাখালপাড়া সমিতি বাজার মসজিদের পশ্চিমপার্শ্বের কোণায় লেগে যায়।খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে দমকল বাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনে বসবাসরত মানুষদের ভবন থেকে দ্রুত নিরাপদে সরিয়ে নেন।দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন নিরপত্তা বাহিনীর সদস্যরা পুরো ভবনটি ঘিরে রেখেছেন।