পূর্ব লিবিয়ায় ২ শহরে সরকারি বাহিনীর বোমাবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পূর্বাঞ্চলে তেল বন্দর ব্রেগা ও আজদাবিয়া শহরে সরকারি বাহিনী আজ বৃহস্পতিবার বোমাবর্ষণ করেছে।বিবিসি অনলাইন ও সিএনএনের অনলাইন খবরে এ কথা জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছে, সরকার সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের হামলার ঘটনার নিন্দা করার কয়েক ঘণ্টা পরেই ব্রেগা এবং আজদাবিয়ায় বোমাবর্ষণ করা হয়। তবে তারা জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।জানা গেছে, লিবিয়ায় গতকাল সেনা ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার পর আজ ব্রেগায় বোমা ফেলা হলো। হাসপাতালের এক কর্মকর্তা ফাত্তাহ-আল মোঘরাবি জানিয়েছেন, প্রায় ঘণ্টা দুয়েক আগে ব্রেগার তেল কোম্পানি ও আবাসিক এলাকায় বিমান থেকে বোমা ফেলা হয়ে। তবে যত দূর জানি, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর সেনা আক্রমণের কথা সঠিক নয়। সরকার শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করে। কিন্তু বারবার অভিযোগ উঠছে যে আল-কায়েদার সমর্থকেরা আন্দোলন করায়ত্ত করেছে এবং তারাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি গত দুই সপ্তাহে পূর্ব লিবিয়ার প্রায় অর্ধেক অংশের ওপর তাঁর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। কিন্তু তার পরও তিনি সংঘর্ষ থেকে সরে দাঁড়াচ্ছেন না।উল্লেখ্য, লিবিয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটেছে। তবে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, মৃতের সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি। বিবিসি, সিএনএন।