পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করল ছাত্রদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রদল। আজ বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ জুলাই মুক্তাঙ্গনে সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। দাবি আদায় না হলে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছিল তারা। আজ পূর্বঘোষিত ওই কর্মসূচি থেকে সরে আসে তারা।দলের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের কথা ভেবেই কর্মসূচি থেকে সরে আসা হয়েছে।