পৃথক অগ্নিকাণ্ডে বসত ঘর ও গুদাম ভষ্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি ও চান্দগাঁও এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে নয়টি বসত ঘর ও একটি গুদাম পুড়ে গেছে। গতকাল রোববার রাত ও আজ সোমবার সকালে এ দুটি অগ্নিকান্ডে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বায়েজিদ থানাধীন বাংলা ইউনিয়ন ফ্লাওয়ার মিল সংলগ্ন টিএনএস কনজুমার প্রোডাক্টের একটি গুদামে রাত ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামটিতে রক্ষিত চা পাতা ও সোয়াবিন তেল পুড়ে যায়। এতে নয় লাখ টাকার ক্ষতি হয়। অন্যদিকে, আজ সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে নগরের চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় আগুন লেগে নয়টি বসত ঘর পুড়ে গেছে। আর এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়।