পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত চারজন
কুমিল্লা, সিরাজগঞ্জ ও নওগাঁয় আজ শুক্রবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।নওগাঁ: মহাদেবপুর উপজেলার এনায়েতপুরে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন মহাদেবপুর উপজেলার আখিড়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আহসান হাবিব (২৫) ও পত্নীতলা উপজেলার নোধুনী গ্রামের মঞ্জু (৪৫)।এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ঢাকাগামী তেলবাহী একটি লরির চাপায় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে।নিহত হোসেন স্বল্পপেন্নাই গ্রামের বাসিন্দা। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। পুলিশ লরিটিকে আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।সিরাজগঞ্জ: শহরের পৌর এলাকার বিয়ারায় আজ ভোরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মহিলা (২৫) নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।