পৃথক দুটি মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সবুজ সারোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মির্জাপুর এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মতিহার থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মতিহার থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী সবুজ সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানের করা মামলার আসামি সবুজ। এ ছাড়া গত বছরের ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তালাইমারী এলাকার বৈশাখী হোটেলে আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় ওই হোটেল মালিক আবদুস সালাম একই থানায় মামলা করেন। ওই মামলায়ও সবুজ আসামি ছিলেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।