পৃথক মামলায় বিএনপির ছয় নেতার আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় আজ সোমবার বিএনপির ছয় নেতা ছয় মাস করে আগাম জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে।তাঁরা হলেন বিএনপির মহাসচিব ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম।আজ দুপুরে খোন্দকার দেলোয়ার হোসেন, জমির উদ্দিন সরকার ও আখতার হামিদ সিদ্দিকী আদালতে হাজির হন। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেন।একই আদালত বিএনপির অন্য তিন নেতারও ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেন। গত ১৮ ডিসেম্বর বিমানবন্দর থানায় তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁরা জামিন পেলেন।