পৃথক স্বশাসিত অঞ্চল গড়ার দাবিতে দার্জিলিংয়ে ৪৮ ঘণ্টার বনধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালের জন্য দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সকে নিয়ে পৃথক একটি স্বশাসিত অঞ্চল গড়ার দাবিতে ফের ৪৮ ঘণ্টার বনধ ডেকেছে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।আজ রোববার এই বনধের ডাক দেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এই বনধ পালিত হবে ১৫ ও ১৬ মে।গত শতকের আশির দশকে পশ্চিমবঙ্গের এই দার্জিলিং জেলা ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের প্রথম দাবি তুলেছিলেন জিএনএলএফের নেতা সুভাষ ঘিসিং। সেই সময়ও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই সমর্থন জানায়নি সুভাষ ঘিসিংয়ের পৃথক রাজ্য গড়ার আন্দোলনের প্রতি। অগত্যা সুভাষ ঘিসিংকে প্রধান করে গড়া হয়েছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ।এরপর সুভাষ ঘিষিং জিএনএলএফ থেকে বহিষ্কার হওয়ার পর নতুন করে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলন শুরু করেন জিএনএলএফের নেতা বিমল গুরুং। তিনি ২০০৭ সালের ৭ অক্টোবর গড়েন জনমুক্তি মোর্চা। এরপর বিমল গুরুং এক ধাপ এগিয়ে এসে ঘোষণা দেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে তাঁরা পিছপা হবেন না।এদিকে জনমুক্তি মোর্চার নেতারা পৃথক রাজ্যের দাবির পক্ষে রাজনৈতিক সমর্থন জোগাড় করতে না পেরে এবার বিকল্প পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা এখন দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্স নিয়ে পৃথক একটি স্বশাসিত পর্ষদ গড়তে চাইছে।