পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ও চন্দ্রা এলাকায় আজ বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হন।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সফিপুর বাজারে কয়েকজন শ্রমিক রাস্তা অতিক্রম করার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার (১৮) নিহত হন এবং পাঁচজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।অন্যদিকে উপজেলার চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় লাল্টু মিয়া (৪৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের পরিবারের দাবির কারণে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়।এদিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় বাসের ধাক্কায় ইভা নামের এক স্কুলছাত্রী আজ সকাল ১০টার দিকে নিহত হয়।প্রত্যক্ষদর্শী জানায়, নিকটাত্মীয়ের বিয়েতে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইভা মারা যায়।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।