পৃথক ২ মামলায় মির্জা আব্বাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে নিউমার্কেট ও মিরপুর থানায় গ্রেপ্তার দেখানো পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।আজ রোববার মির্জা আব্বাস ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিনের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নিউমার্কেট থানার মামলায় মহানগর হাকিম কামরুন্নাহার ও মিরপুর থানার মামলায় ইসমাঈল হোসেন এই জামিন মঞ্জুর করেন।গতকাল শনিবার নিউমার্কেট ও মিরপুর থানার মামলা দুটিতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।এর আগে তাঁকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ওই চারটি মামলায় জামিন পাওয়ার পর তাঁকে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ এই মামলা দুটিতেও তাঁর জামিন হলো।প্রসঙ্গত, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সমর্থনে পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করার অভিযোগে নিউমার্কেট ও মিরপুর থানায় মামলা দুটি করা হয়।