পৃথক ৪ দুর্নীতি মামলায় পঙ্কজসহ চারজনের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক চারটি মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাবেক সচিব আ ন হ আকতার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান এবং সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলালের সাজার রায় বাতিল করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক আপিল মঞ্জুর করে এ রায় দেন।জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২২ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। ওই বছরের ২৬ আগস্ট বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের সাজা দেন।দুদক আ ন হ আকতার হোসেনের বিরুদ্ধে ২০০৭ সালের ৩১ মে মামলা করে। বিশেষ জজ আদালত ওই মামলায় তাঁকে ১০ বছরের সাজা দেন।ফয়সাল মোরশেদের বিরুদ্ধে ২০০৭ সালের ২ জুলাই দুদক দুর্নীতি মামলা করে। ২০০৮ সালের ১৩ এপ্রিল বিচারিক আদালত তাঁকে তিন বছরের সাজা দেন। বাবা মীর নাসিরকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর হেলালের বিরুদ্ধে দুদক মামলা করে। নিম্ন আদালত ওই বছরেরই ৪ জুলাই তাঁকে চার বছরের সাজা দেন। এ চারজন তাঁদের সাজার বিরুদ্ধে হাইকোর্টে পৃথকভাবে চারটি আপিল করেন।