পৃথিবীতে আছড়ে পড়তে পারে জার্মান উপগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসছে নিয়ন্ত্রণহীন একটি কৃত্রিম উপগ্রহ। উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছিল জার্মানি।বিজ্ঞানীরা ধারণা করছেন, এই কৃত্রিম উপগ্রহটি ২৩ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত ভূপৃষ্ঠের যেকোনো এলাকায় পড়তে পারে। এই এলাকাটি ইংল্যান্ডের উত্তর অংশ বা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ হতে পারে।গত সেপ্টেম্বরে আছড়ে পড়া নাসার একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠে আছড়ে পড়ে ছিল।রোস্যাট নামের কৃত্রিম উপগ্রহটি পাঠানো হয়েছিল ১৯৯০ সালে মহাকাশে রঞ্জন রশ্মি পরীক্ষার জন্য। উপগ্রহটি সৌরজগতের এক হাজারেরও অধিক উত্স শনাক্ত করতে সক্ষম হয়, যেখান থেকে রঞ্জন রশ্মির নির্গত হয়। বিবিসি।