পৃথিবীর বুকে আছড়ে পড়েছে সৌরঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ওপরে আছড়ে পড়ছে সৌরঝড়। তবে বিজ্ঞানীরা বলছেন, উদ্বেগের কোনো কারণ নেই। আল-জাজিরা অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিকে তড়িতাহিত সৌর কণার ঝাঁক ধেয়ে আসা চলবে কাল রোববার পর্যন্ত। মহাকাশ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এতে বিদ্যুত্ সরবরাহ বা যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, তাঁরা বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা, বিমান চলাচল এবং সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোর ওপরে নজর রাখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের মহাকাশ আবহাওয়া পূর্বাভাষ কেন্দ্রে বিজ্ঞানী জো কানচেস সৌরঝড় সম্পর্কে বলেন, ‘আমরা কোনো ঘটনার ওপর এর নেতিবাচক প্রভাব লক্ষ করিনি।’ঝড়টি শুরু হয় বৃহস্পতিবার। সূর্যের বুকে এক বিস্ফোরণের মধ্যদিয়ে ভীষণ তড়িতাহিত কণাগুলো পৃথিবীর দিকে ঘণ্টায় ৪৮ লাখ কিলোমিটার বেগে ছুটে আসতে থাকে। এ বছর এটা ষষ্ঠ সৌরঝড়। আগে ঝড়গুলোও কোনো সমস্যা তৈরি করেনি।সৌর ঝড়ে কখনো কখনো বিদ্যুত্ সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে উপগ্রহ এবং রেডিও তরঙ্গেরও সমস্যা হয়। বিকিরণজনিত দুর্যোগ এড়াতে উত্তর ও দক্ষিণ মেরুর আশপাশ দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৯৮৯ সালে এ ধরনের একটি ঝড় কানাডার কুইবেকের বিদ্যুত্ব্যবস্থা পুরোপুরি নষ্ট করে দেয়। ৬০ লাখ মানুষ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুত্ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়।