পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আজ শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দ্য হিন্দুতে প্রকাশিত এক খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনীর অধীন স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) উড়িষ্যা প্রদেশের বালাশোর জেলার চান্দিপুরে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) একটি অস্থায়ী নিক্ষেপক থেকে স্থানীয় সময় বেলা ১১টা চার মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ৩৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে লক্ষ্যবস্তুতে আঘাত করে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর মাত্র ১০ মিটার দূরে আঘাত করেছে।৫০০ কিলোগ্রাম পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রে ওয়্যারহেডের বদলে একটি নকল যন্ত্র ব্যবহার করা হয়েছে। এটিতে জ্বালানি হিসেবে ব্যবহূত হয়েছে তরল দাহ্য পদার্থ। পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ভি কে সারস্বত বলেন, ক্ষেপণাস্ত্র উেক্ষপণ থেকে শুরু করে বঙ্গোপসাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত সবকিছু পূর্বপরিকল্পনা অনুযায়ী নিখুঁত ও ত্রুটিহীনভাবে সম্পন্ন হয়েছে। এ নিক্ষেপণকে তিনি ‘বিস্ময়কর সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন।সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর জন্য পৃথ্বী ক্ষেপণাস্ত্রের তিন ধরনের সংস্করণ রয়েছে। পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি বিমানবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি।