পেঁয়াজ এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি বাজারে পেঁয়াজের দাম খানিকটা কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। রাজধানীতে খুচরা পর্যায়ে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ এবং আমদানি করা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে শর্ত সাপেক্ষে ভারত থেকে অল্প পরিমাণে পেঁয়াজ দেশে ঢুকতে শুরু করেছে, তবে তা চাহিদার তুলনায় কম।ভারতের কেন্দ্রীয় সরকার ৮ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে গত ডিসেম্বরেও পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। নিষেধাজ্ঞা আরোপের কারণেই দেশে পণ্যটির দাম বেড়ে গেছে।শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীদের দাবি, পেঁয়াজের দাম পাইকারিতে এক টাকা কমেছে। গত সোমবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও গতকাল মঙ্গলবার তা বিক্রি হয়েছে ৩৩ থেকে ৩৪ টাকায়। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকায়। দু-একজন ব্যবসায়ী এই পেঁয়াজ বিক্রি করছেন ৩৩ থেকে ৩৪ টাকায়।শ্যামবাজারের পেঁয়াজের পাইকার ঢাকা বাণিজ্যালয়ের আবদুর রহিম প্রথম আলোকে জানান, বাজারে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ ঢোকার কারণে দাম কমেছে। এর প্রভাবে আমদানি করা পেঁয়াজের দামও কমে গেছে। ফরিদপুর, রাজশাহী ও পাবনা থেকে প্রচুর দেশি পেঁয়াজ পাইকারি বাজারে আসছে।পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজারের পাইকার পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে জানান, ভারত রপ্তানি বন্ধ করায় শিগগির পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম। পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের সঙ্গে আলোচনা করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।কিছু পেঁয়াজ আসছে: টানা চার দিন বন্ধ থাকার পর সোমবার থেকে কিছু পেঁয়াজ ভারত থেকে এ দেশে ঢুকতে শুরু করেছে। সাতক্ষীরার ভোমরা ও রাজশাহীর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই গাড়ি দেশে ঢুকছে।তবে প্রথম আলোর হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, হিলি স্থলবন্দর দিয়ে গতকাল পেঁয়াজবোঝাই কোনো ট্রাক দেশে ঢুকতে পারেনি। গত সোমবার ভারতের মালদহে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও স্থানীয় রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেন পেঁয়াজ আমদানিকারকেরা। বৈঠকের পর ওই দিন সীমান্তের ওপারে আটকা পড়া পেঁয়াজবোঝাই ট্রাকগুলো স্থলবন্দর দিয়ে দেশে ঢোকে; কিন্তু গতকাল কোনো ট্রাক ঢোকেনি।শ্যামবাজারের আমদানিকারকেরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে নতুন করে আর কোনো ঋণপত্র গ্রহণ করবে না বলে জানাচ্ছেন রপ্তানিকারকেরা। ৮ সেপ্টেম্বর পর্যন্ত খোলা ঋণপত্রের বিপরীতে কেবল ভারত থেকে পেঁয়াজ সরবরাহ করা হবে।মহারাষ্ট্রে চাষিদের বিক্ষোভ: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, পেঁয়াজ রপ্তানির ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সোমবার মহারাষ্ট্রের নাসিকের মুম্বাই-আগ্রা জাতীয় সড়কের পিম্পালগাঁও বসন্ত এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পেঁয়াজচাষিরা। বিক্ষোভরত চাষিদের সঙ্গে কথা বলতে এলে মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীর গলায় পেঁয়াজের মালাও পরিয়ে দেন বিক্ষুব্ধ চাষিরা।২০১০-১১ অর্থবছরে ভারতে ১৪ মিলিয়ন টন পেঁয়াজ উ ৎ পাদিত হয়েছে। রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারির ফলে অন্য সময়ের চেয়ে গত অর্থবছরে ৩১ শতাংশ পেঁয়াজ কম রপ্তানি হয়েছে।