পেছন ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব বড় প্রতিপক্ষের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যানটি অসম লড়াইয়েরই। তবে অসম সে লড়াইয়ের মধ্যেও আছে মাশরাফি-সাকিবদের রোমন্থনের কিছু স্মৃতিশত্রু ভয়ংকরআইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান ছয়ে। কিন্তু তারা যখন বাংলাদেশের প্রতিপক্ষ, তখন এক নম্বরের অস্ট্রেলিয়া কিংবা দুইয়ের ভারতকেও ছাপিয়ে যায়! কীভাবে? অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ ম্যাচের একটিতেই জয় বাংলাদেশের; সাফল্যের হার ৬.২৫ শতাংশ, যা ভারতের বিপক্ষে (২২ ম্যাচে ২টি জয়) ৯.০৯ শতাংশ। ওয়ানডেতে মাশরাফিদের সাফল্য সবচেয়ে কম পাকিস্তানের বিপক্ষে, ৩.৮৪ শতাংশ (২৬ ম্যাচে ১ জয়)। এরপরই নিউজিল্যান্ডের অবস্থান। ১৭ ম্যাচের মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ; সাফল্যের হার ৫.৮৮%। একমাত্র জয়টি এসেছিল ২০০৮ সালে ঢাকায়; নিউজিল্যান্ডের ২০১ রান টপকে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।৭৭ থেকে ২৪১ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল ১০ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে, যার তিনবারই নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বনিম্ন স্কোর ৭৭। ২০০২ সালে কলম্বোয় দলের এই রান একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন তৃতীয় স্কোর। আবার তাদের বিপক্ষে বড় স্কোরও নেই সাকিব-আশরাফুলদের। ওয়ানডেতে নিউজিল্যান্ডই একমাত্র দল, যাদের বিপক্ষে আড়াই শ রানের স্কোর হয়নি বাংলাদেশের। সর্বোচ্চ স্কোর ২৪১/৯, যা এ বছর গোড়ার দিকে ক্রাইস্টচার্চে করেছিল বাংলাদেশ।এত্ত বড় জয়!রানের ব্যবধানে ১৬৭, উইকেটে ১০, আর ওভার হাতে রেখে ম্যাচ শেষের ক্ষেত্রে ৪৪—দুই দেশের সিরিজে তিনটি ক্ষেত্রেই বড় জয় নিউজিল্যান্ডের। সবচেয়ে বেশি ৪৪ ওভার তথা ২৬৪ বল হাতে রেখে পাওয়া জয়টি ওয়ানডেতেই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় (পড়ুন দ্রুততম) জয়। ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের ৯৩ রান নিউজিল্যান্ড টপকেছিল মাত্র ৩১ মিনিটে!নেই আলোচিত দুইহাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে নেই জ্যাকব ওরাম। তাঁর অনুপস্থিতি নিউজিল্যান্ডের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে, সেটা পরের কথা। তবে মাঠে নামার আগে তাঁর না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় একটা স্বস্তিই। অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান (৩১৫), সবচেয়ে বেশি ফিফটি (৪), সবচেয়ে বেশি ছয় (১৬) তাঁর। আর দুই দেশের সিরিজে সবচেয়ে বেশি ৩৩৫ রান যাঁর, তিনি নেই স্বাগতিক দলে। অনুমান করুন তো কে সেই ব্যাটসম্যান। মোহাম্মদ আশরাফুল। শুধু বেশি রান করা ব্যাটসম্যানই নন, বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ খেলা ক্রিকেটারও তিনি।রুবেল-রাজ্জাকদের ‘রাজ’ম্যাচে সবচেয়ে বেশি খরুচে ১০ বোলারের তালিকাটা এমনই, যেখানে বাংলাদেশিদের ঠাসাঠাসিতে জায়গা হয়নি এক নিউজিল্যান্ডারেরও। ৯ ওভারে ৭৮ রান নিয়ে যে তালিকার শীর্ষে নাজমুল হোসেন। ইকোনমি রেট ৮.৬৬! ১০ ওভারে ৭৫ ও ৭২ রান দিয়ে যে তালিকায় পরের দুটি স্থানে আবদুর রাজ্জাক ও সাবেক স্পিনার এনামুল হক। ৮ ওভারে ৫৮ রান নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে খরুচে বোলার ইয়ান বাটলার। বাংলাদেশের ১২ জন বোলারের পরে তাঁর অবস্থান।তিনে এক, ছয়ে দুইদুই দেশের ওয়ানডে লড়াইয়ে সেঞ্চুরিয়ানদের তালিকাটি শুধু নিউজিল্যান্ডারদের নিয়ে নয়, আছে বাংলাদেশের এক ব্যাটসম্যানও—ইমরুল কায়েস। গত ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে তাঁর ১৩৮ বলে ১০১ রানের ইনিংসটির আগে দুই দেশের ওয়ানডে লড়াইয়ে সেঞ্চুরি ছিল মাত্র দুজনের—স্টিভেন ফ্লেমিং (১০২*) ও রস টেলরের (১০৩)। আর দুই দেশের সিরিজে সেঞ্চুরি জুটি আছে মাত্র ছয়টি; যার দুটি বাংলাদেশের। ২০০৮ সালে ঢাকায় তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিক-আশরাফুলের জুটিটি ছিল ১০৯ রানের। বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি জুটিটি মুশফিকুর রহিম-নাঈম ইসলামের ১০১ রানের; এ বছর ফেব্রুয়ারিতে সপ্তম উইকেট জুটিতে এই রান করেছিলেন তাঁরা।মাইলফলকের হাতছানি৫ অক্টোবর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেই ২০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন দুই ক্রিকেটার—বাংলাদেশের শাহরিয়ার নাফীস ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরির প্রয়োজন আর ১০৫ রান, নাফীসের ১৪৩। বড় একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে ব্রেন্ডন ম্যাককালামও। আর মাত্র চারটি হলেই ২০০ ডিসমিসালের মালিক হবেন তিনি। এটা খুব কি বড় অর্জন? নিউজিল্যান্ডের বিবেচনায় অবশ্যই বড়। কোনো কিউই উইকেটরক্ষকেরই যে ২০০ ডিসমিসালের রেকর্ড নেই।আফতাব-যাদুকুইজের ভালো একটা প্রশ্ন হতে পারে—নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং কার? রফিক...মাশরাফি...! নিয়মিত বোলারদের নিয়ে ভাবলে উত্তর মিলবে না। সেরা বোলিং একজন অনিয়মিত বোলারের—আফতাব আহমেদ। ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন আফতাব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া একমাত্র বোলারও তিনি।স্ট্রাইক রেট ২৮৫.৭১সর্বোচ্চ ২৬টি ডিসমিসাল তাঁর। ইনিংস-সর্বোচ্চ ৫টিরও মালিক তিনি। তবে শুধু উইকেটের পেছনে নয়, সামনেও ব্রেন্ডন ম্যাককালামের রুদ্রমূর্তি দেখেছে বাংলাদেশ। ২০০৭ সালে কুইন্সটাউনে তিনি ২৮ বলে করেন অপরাজিত ৮০ রান, স্ট্রাইক রেট ২৮৫.৭১! কমপক্ষে ২০ রানের ইনিংসগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। এই ইনিংসে ৬টি ছক্কা মেরেছেন ম্যাককালাম, যা দুই দেশের ওয়ানডে লড়াইয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। শাহরিয়ার ফিরোজ