পেছাচ্ছে না বিসিএসের লিখিত পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ অক্টোবর অনুষ্ঠিতব্য ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ ব্যাপারে ‘ইচ্ছা থাকলেও উপায় নেই’ বলে জানিয়েছে কমিশন।দুর্গা পূজার ছুটিতে পরীক্ষা কেন নেওয়া হবে—হিন্দু ধর্মাবলম্বীদের এমন প্রশ্নের জবাবে আজ রোববার পিএসসি এ জবাব দেয়।পিএসসির চেয়ারম্যান সা’দত হোসেন প্রথম আলোকে বলেন, ‘৩১তম বিসিএসের সাধারণ ক্যাডারের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল ৫ অক্টোবর। কিন্তু দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মহল থেকে এ পরীক্ষাটি পেছানোর দাবি করা হয়েছিল। আমরাও পরীক্ষাটি পেছানোর সর্বাত্মক চেষ্টা করেছি। ৬, ৭ ও ৮ অক্টোবর সরকারি ছুটি হওয়ায় পরীক্ষাটি পিছিয়ে ১০ অক্টোবর নিতে চেয়েছিলাম। কিন্তু ১০ অক্টোবর জেএসসি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ। আর এ কারণে পরীক্ষার কেন্দ্র খালি না পাওয়ায় পরীক্ষাটি পেছানো সম্ভব হলো না। বাধ্য হয়ে ৫ অক্টোবরই পরীক্ষাটি নিতে হচ্ছে।’