পেট্রল পাম্পগুলোতে ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন পেট্রোল পাম্প খাতের মালিক ও শ্রমিকেরা।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরি সভায় এই ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।ধর্মঘট আহ্বানকারী নেতারা জানান, ধর্মঘট শুরু হবে ৯ মে সকাল ছয়টা থেকে। ধর্মঘট চলাকালীন সারা দেশে পেট্রল পাম্প ও ট্যাংক লরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে।এর আগে গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনেও এই সংগঠন দুটি ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল।ঐক্য পরিষদের দেওয়া ১৩ দফা দাবির মধ্যে রয়েছে জ্বালানি তেলে ভেজাল রোধে প্রতিটি ডিপোতে পরীক্ষাগার স্থাপন, পেট্রল পাম্পে ডাকাতি বন্ধে মালিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেলবাহী ট্যাংক লরির বয়সসীমা বৃদ্ধি, পেট্রল পাম্প স্থাপনের নীতিমালা প্রণয়ন, ট্যাংক লরি চালকদের পুলিশের হয়রানি বন্ধ। এসব দাবিতে গত ১৪ মার্চ সারা দেশে অর্ধদিবস ধর্মঘট পালন করা হয়।আজকের সভায় সভাপতিত্ব করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন শাজাহান সিরাজ, আবদুর রহিম, মমিন দুলাল, কফিল উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।